গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমামের কন্যাকে ফিল্মি স্টাইলে অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনের নেতারা এই ঘটনাকে সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার ওপর চরম আঘাত হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, অপহরণের এই জঘন্য ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অবিলম্বে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নেতারা আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
রিপোর্টারের নাম 























