ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টয়োটা বাংলাদেশের জনসংযোগ ও বিপণন সহযোগী হিসেবে পুনরায় পেপার রাইম

বাংলাদেশে টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক টয়োটা বাংলাদেশ লিমিটেড তাদের জনসংযোগ (পিআর), বিপণন কৌশল এবং যোগাযোগ সহযোগী হিসেবে পুনরায় পেপার রাইম অ্যাডভার্টাইজিং লিমিটেডকে নিয়োগ দিয়েছে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় পেপার রাইম এখন থেকে টয়োটার ব্র্যান্ডিং, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট এবং অ্যাডভোকেসি নিয়ে কাজ করবে।

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে গুণগত মান ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত টয়োটা। প্রতিষ্ঠানটি যাত্রী ও বাণিজ্যিক উভয় ধরনের যানবাহনের পাশাপাশি হাইব্রিড গাড়ি এবং ভারী শিল্পযন্ত্রপাতি সরবরাহ করে আসছে। দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকসেবায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টয়োটা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পেপার রাইম অ্যাডভার্টাইজিংয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে টয়োটার ব্র্যান্ড ইমেজ ও বিপণন কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ার বন্যায় দুর্গতদের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল: মানবিক সহায়তার আহ্বান

টয়োটা বাংলাদেশের জনসংযোগ ও বিপণন সহযোগী হিসেবে পুনরায় পেপার রাইম

আপডেট সময় : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬