বোলারদের নিয়ন্ত্রিত নৈপুণ্যের পর জয়ের লক্ষ্য নাগালে থাকলেও ব্যাটিং বিপর্যয়ে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছে স্বাগতিকরা। কিউইদের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগাররা ২২১ রানেই থমকে যায়।
দীর্ঘ ১৭ মাস পর দলে ফেরা শরিফুল ইসলাম বল হাতে ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে মাত্র ২৭ রান খরচায় তিনি তুলে নেন ২ উইকেট। রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের কার্যকর বোলিংয়ে কিউইদের মাঝারি সংগ্রহে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে হেনরি নিকোলস সর্বোচ্চ ৬৮ এবং ডিন ফক্সক্রফট ৫৯ রান করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। নাথান স্মিথের বলে দ্রুতই বিদায় নেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। এরপর সাইফ হাসান (৫৭) ও লিটন দাসের (৪৬) ৯৩ রানের জুটি জয়ের আশা জাগালেও তাদের বিদায়ে আবারও চাপে পড়ে দল। শেষ দিকে তাওহিদ হৃদয় লড়াকু ৫৫ রান করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ৪৮.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ। কিউই বোলার ব্লেয়ার টিকনার ৪টি ও স্মিথ ৩টি উইকেট শিকার করেন।
রিপোর্টারের নাম 























