ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’র আদলে এবার ক্রীড়া ক্ষেত্রেও নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়নদের গড়ে তোলা হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতার ও অ্যাথলেটিক্সসহ মোট আটটি ক্যাটাগরিতে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।

আগ্রহী প্রতিযোগীরা আগামী ১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। এই আয়োজনের মাধ্যমে নির্বাচিত সেরা প্রতিভাদের দক্ষ কোচের অধীনে দীর্ঘমেয়াদী এবং উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সরকারের লক্ষ্য হলো এই অদম্য মেধাবীদের বিশ্বমঞ্চের জন্য উপযুক্ত করে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কূটনীতির মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

আপডেট সময় : ০৬:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬