নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান। টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ইসলাম দারুণ বোলিং করেন, ১৬ মাস পর ওয়ানডে খেলতে নেমেই তিনি শিকার করেন দুটি উইকেট।
নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে শুরুটা ধীরগতির ছিল। উদ্বোধনী জুটিতে ২১ রান আসার পর প্রথম ১০ ওভারে দলটির সংগ্রহ ছিল মাত্র ৩৮। তবে ওপেনার হেনরি নিকোলস ৮৩ বলে ৬৮ রান করে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। মিডল অর্ডারে ডিন ফক্সক্রফট ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান। তাদের দুজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ২৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। উইল ইয়ং ৩০ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে দুটি উইকেট নেন। এছাড়া রিশাদ হোসেন ৪৪ রানে দুটি, মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট লাভ করেন।
রিপোর্টারের নাম 

























