পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেবাননে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এটি দীর্ঘস্থায়ী শান্তির পথে সহায়ক হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই যুদ্ধবিরতিকে ‘সাহসী’ কূটনৈতিক প্রচেষ্টার ফল হিসেবে অভিহিত করেছেন, যার নেতৃত্বে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী শরিফ পুনর্ব্যক্ত করেছেন যে, পাকিস্তান লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন জানায়। তিনি আরও জানান, অঞ্চলটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের উদ্যোগে ইসলামাবাদ সমর্থন প্রদান করবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে আঞ্চলিক সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি কাতারে পৌঁছেছেন এবং সেখানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এর আগে তিনি সৌদি আরব সফর করেন এবং তার তুরস্ক সফরেরও পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন দফার আলোচনার অংশ হিসেবে ইসলামাবাদ ইতোমধ্যে প্রথম দফার বৈঠকের আয়োজন করেছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 























