সরকারের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদল হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সদ্য বিদায়ী সচিব আব্দুন নাসের খানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনরায় চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী এক বছরের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আব্দুন নাসের খানের ক্ষেত্রে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখার শর্তে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী, অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ করার শর্তেই তিনি এই পদে যোগদান করবেন। প্রশাসনের গতিশীলতা আনতেই এই নিয়মিত রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 























