ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে নিজ দপ্তরের কর্মীকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হাইকোর্টে গুরুত্বপূর্ণ মামলার নথি সময়মতো উপস্থাপন না করে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগে মো. ইমরান হোসেন নামে এক অফিস সহায়ককে পুলিশের হাতে তুলে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। বৃহস্পতিবার বিকেলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি ছিল। অত্যন্ত সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ এই মামলার ফাইলটি উদ্দেশ্যমূলকভাবে আদালতে না নেওয়ায় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল যথাসময়ে সরকারি বক্তব্য উপস্থাপন করতে পারেননি। এতে সংশ্লিষ্ট আদালতের বিচারপতিরা অসন্তোষ প্রকাশ করেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে লিখিতভাবে অবহিত করেন।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ফাইল রিসিভকারী ও দায়িত্বপ্রাপ্ত অন্যান্যদের পাশ কাটিয়ে অভিযুক্ত অফিস সহায়ক ইমরান হোসেন কোনো বিশেষ প্রলোভনে পড়ে বা অসৎ উদ্দেশ্যে ফাইলটি সরিয়ে রেখেছিলেন। কর্তৃপক্ষের ধারণা, তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারেন যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হওয়ায় বিষয়টি তদন্তের জন্য তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামী প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ: সিআইডির জালে প্রতারক চক্রের সদস্য

রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে নিজ দপ্তরের কর্মীকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ১০:৩৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬