ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এশিয়ান বিচ গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চীনের সানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান বিচ গেমসে পুনরায় পদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ কাবাডি দল। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যের কথা জানান গেমসের শেফ দ্য মিশন এবং বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ। তিনি জানান, বিগত আসরগুলোতে বাংলাদেশের কাবাডি দল ব্রোঞ্জ পদক জিতলেও গত দুটি আসরে এই ইভেন্টটি ছিল না। এবার পুনরায় কাবাডি অন্তর্ভুক্ত হওয়ায় প্রত্যাশা অনেক বেশি।

আসন্ন এই আসরকে সামনে রেখে কাবাডির পুরুষ ও নারী দল দীর্ঘ ৮০ দিনের নিবিড় প্রস্তুতি গ্রহণ করেছে। কাবাডির পাশাপাশি বাংলাদেশ থেকে ভলিবল, হ্যান্ডবল, কুস্তি ও সাঁতারসহ মোট ছয়টি ডিসিপ্লিনে ৩১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন হ্যান্ডবল খেলোয়াড় রবিউল এবং অ্যাথলেট সুমাইয়া দেওয়ান। সমাপনী অনুষ্ঠানে পতাকা থাকবে ভলিবল দলের অধিনায়ক হরষিৎ বিশ্বাসের হাতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এশিয়ান বিচ গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬