দেশের জনপ্রিয় সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’ রাজধানীর জোয়ারসাহারায় তাদের নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। বৃহস্পতিবার বারিধারা ডিওএইচএস পকেট গেট সংলগ্ন রব ভবনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই শাখার কার্যক্রম শুরু হয়। এটি স্বপ্ন’র নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, স্বপ্ন শুধুমাত্র ব্যবসার প্রসারে নয়, বরং গ্রাহকদের মানসম্মত পণ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জোয়ারসাহারার বাসিন্দারা এখন হাতের কাছেই টাটকা ফলমূল, সবজি, মাছ, মাংসসহ দৈনন্দিন প্রয়োজনীয় সব পণ্য একই ছাদের নিচে পাবেন।
নতুন এই আউটলেটটি উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে। আধুনিক স্টোর বিন্যাস এবং উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের কেনাকাটা আরও সহজ ও আনন্দদায়ক হবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।
রিপোর্টারের নাম 

























