ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস: প্রথমবারের মতো থাকছে জমকালো ‘হাফটাইম শো’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো প্রবর্তন করা হচ্ছে ‘হাফটাইম শো’। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, ফুটবলের এই মহোৎসবের মধ্যবিরতিকে একটি বিশাল সংগীত আয়োজনে রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে এবং এর প্রধান গায়ক ক্রিস মার্টিন এই বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা তৈরির দায়িত্বে রয়েছেন। যদিও কারা পারফর্ম করবেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবে ফিফা এটিকে বিশ্বের অন্যতম সেরা শো হিসেবে গড়ে তুলতে চায়। সাধারণত মার্কিন সুপারবোলে এমন আয়োজন দেখা গেলেও ফুটবলের বৈশ্বিক আসরে এটিই প্রথম।

ফিফা মনে করছে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন আয়োজন নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করবে। যদিও ফুটবলপ্রেমীদের একাংশ খেলার মাঝখানে এমন বিনোদন পছন্দ করেন না, তবুও ফিফা বিশ্বখ্যাত তারকাদের সম্পৃক্ত করে ফুটবল ও বিনোদন জগতের এক অনন্য মেলবন্ধন ঘটাতে বদ্ধপরিকর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস: প্রথমবারের মতো থাকছে জমকালো ‘হাফটাইম শো’

আপডেট সময় : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬