ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ন্যাশনাল ব্যাংক পিএলসির ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বিশেষ বিমা সুবিধা নিশ্চিত করতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতির ক্ষেত্রে বিমা সুবিধা লাভ করবেন। এর মাধ্যমে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্যাংকের স্বার্থও সংরক্ষিত হবে বলে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, গ্রাহকদের আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানে ন্যাশনাল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এই বিমা সুবিধা চালুর মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ এবং ব্যাংকের সেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

আপডেট সময় : ০৭:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬