ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হামে মৃত্যু ২০০ ছাড়াল: একদিনে আরও ২ জনের প্রাণহানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯১ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে। এর মধ্যে ৩ হাজার ৬৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও সন্দেহভাজন ১৩ হাজার ১২৯ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১০ হাজার ৪৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। সংক্রমণ প্রতিরোধে সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

হামে মৃত্যু ২০০ ছাড়াল: একদিনে আরও ২ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬