ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সিলেটে হামের সংক্রমণে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিলেটে হাম ও রুবেলার সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

মৃত শিশুদের মধ্যে একজন মৌলভীবাজারের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া এবং নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিল। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত আরও অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটের অন্যান্য হাসপাতালেও গত এক দিনে হামের লক্ষণ নিয়ে বেশ কিছু নতুন রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

সিলেটে হামের সংক্রমণে আরও ২ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬