ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি মারপ্যাঁচে মেসি, বিপাকে আয়োজক সংস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই আইনি জটিলতায় পড়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। একটি প্রীতি ম্যাচে মাঠে না নামাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে। গত বছরের অক্টোবরে মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিআইডি’র আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও তিনি পুরো সময় গ্যালারিতে বসে ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠানের দাবি, ইনজুরি না থাকা সত্ত্বেও মেসি ইচ্ছাকৃতভাবে খেলেননি, যার প্রমাণ মেলে তার পরের দিনই অন্য একটি ক্লাবের হয়ে মাঠে নামার মাধ্যমে। এই ঘটনার ফলে টিকিট বিক্রি কমে যাওয়ায় এবং ভেন্যু পরিবর্তন করতে হওয়ায় প্রায় ১ মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাঠের পারফরম্যান্সে মেসি দারুণ ছন্দে থাকলেও বিশ্বকাপের আগে এই আইনি লড়াই তার ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি মারপ্যাঁচে মেসি, বিপাকে আয়োজক সংস্থা

আপডেট সময় : ০৯:৪০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬