ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মিরপুরে ক্রিকেট কোচদের হাতে লেভেল-থ্রি কোর্সের সনদ তুলে দিলেন তামিম ইকবাল

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। তামিম ইকবাল এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সফলভাবে কোর্স সম্পন্ন করা কোচদের অভিনন্দন জানান এবং সনদপত্র বিতরণ করেন। সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উদ্যোগে শুরু হওয়া ৯০ দিনের এই বিশেষ কোর্সটি সফলভাবে শেষ করেছেন দেশি-বিদেশি মোট ৩০ জন কোচ।

এই কোর্সে মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করেছেন বিসিবির সাবেক পরিচালক ও জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। এছাড়াও সনদপ্রাপ্তদের তালিকায় ছিলেন হান্নান সরকার, তালহা জুবায়ের, নাজমুল হোসেন এবং রাজিন সালেহর মতো দেশের প্রথিতযশা ক্রিকেটাররা। এই উদ্যোগের ফলে দেশের তৃণমূল পর্যায়ে দক্ষ কোচিং সেবা আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার খোঁজে নিজেই প্রাণিসম্পদ হাসপাতালে হাজির অসুস্থ কাক!

মিরপুরে ক্রিকেট কোচদের হাতে লেভেল-থ্রি কোর্সের সনদ তুলে দিলেন তামিম ইকবাল

আপডেট সময় : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬