বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত জাপানি প্রধান কোচ ইউতাকা নাকানো। তার সঙ্গে দুই বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে টেবিল টেনিস ফেডারেশন। মূলত আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং সাউথ এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরগুলোকে সামনে রেখেই তাকে এই বড় দায়িত্ব দেওয়া হয়েছে।
জাপানের এই সাবেক তারকা খেলোয়াড় আন্তর্জাতিক কোচিং অঙ্গনে বেশ পরিচিত মুখ। এর আগেও ২০২২ সালে বাংলাদেশে একটি ক্লাবের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রে স্যামসন দুবিনা টেবিল টেনিস একাডেমিতে কোচ হিসেবে কর্মরত ছিলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট আশা প্রকাশ করেছেন যে, নাকানোর অভিজ্ঞতা ও দক্ষতার হাত ধরে দেশের টেবিল টেনিস আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছাবে।
রিপোর্টারের নাম 
























