ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

উইজডেনের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার স্টার্ক, নারী বিভাগে দীপ্তি শর্মা

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের ১৬৩তম সংস্করণে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা। পুরুষ বিভাগে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার গতি তারকা মিচেল স্টার্ক এবং নারী বিভাগে এই সম্মাননা পেয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক পুরো বছরজুড়েই ছিলেন দুর্দান্ত ছন্দে। ১১টি টেস্টে মাত্র ১৭.৩২ গড়ে তিনি শিকার করেন ৫৫টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার গড়েন তিনি। অ্যাশেজ সিরিজেও তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো, যেখানে প্রথম দুই টেস্টেই তিনি ১৭ উইকেট তুলে নেন। পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে মোট ৩১ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন এই অজি তারকা।

অন্যদিকে, ভারতের বিশ্বকাপ জয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন দীপ্তি শর্মা। নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৫৮ রান করার পাশাপাশি ৩৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। পুরো টুর্নামেন্টে ৩০.৭১ গড়ে ২১৫ রান এবং ২০.৪০ গড়ে ২২ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি লাভ করেন।

এবারের অ্যালামনাকে ভারতীয় ক্রিকেটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ২-২ সমতায় শেষ হওয়া টেস্ট সিরিজে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। এজবাস্টনে ৪৩০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে শুভমান গিল জিতেছেন বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্সের সম্মাননা। টি-টোয়েন্টি ফরম্যাটে বর্ষসেরা হয়েছেন অভিষেক শর্মা, যিনি এক বছরে অবিশ্বাস্য গতিতে হাজার রান করেছেন। এই ঐতিহ্যবাহী তালিকায় একমাত্র ইংলিশ প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন সাবেক ওপেনার হাসিব হামিদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

উইজডেনের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার স্টার্ক, নারী বিভাগে দীপ্তি শর্মা

আপডেট সময় : ০২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬