ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দ্বিপাক্ষিক ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। সোমবার রাতে ২৬ সদস্যের একটি শক্তিশালী বহর নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিউইরা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সরাসরি নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজিল্যান্ড দলের বেশিরভাগ সদস্য একসাথে এলেও শ্রীলঙ্কা সফররত নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ক্রিকেটার পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এই সফরে কিউইরা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সিরিজ শুরু হবে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হওয়ার পর দুই দল চট্টগ্রামে পাড়ি জমাবে। সেখানে ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে এবং ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে এই সফরের সমাপ্তি ঘটবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

আপডেট সময় : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬