সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ইরাক থেকে হামলার অভিযোগে বাগদাদের রাষ্ট্রদূ্তকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে রিয়াদ। রোববার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই কূটনৈতিক অভিযোগ পেশ করে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই অঞ্চলের অস্থিরতার মধ্যে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ যেখানে সরাসরি ইরাকের মাটি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ তোলার কয়েক দিনের মাথায় সৌদি আরব এই পদক্ষেপ নিল। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রভাব হিসেবে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 

























