ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

হেরোইনসহ ধরা পড়ে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১৮ গ্রাম হেরোইন জব্দের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইমরান ও রবিন। সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন, যা অনাদায়ে তাদের আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে মামলার অন্য এক আসামি সানজিদাকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ইমরান ও রবিনকে মাদকসহ আটক করে। ওই ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৫ জনের সাক্ষ্য গ্রহণ ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

হেরোইনসহ ধরা পড়ে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৩:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬