ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ধর্মের নামে মধ্যযুগীয় বর্বরতা নয়, সহিংসতা বন্ধের আহ্বান

ধর্মের নামে দেশে আইয়্যামে জাহেলিয়াতের মধ্যযুগীয় বর্বরতার যুগ ফিরিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে মানুষ খুন কোনোভাবেই বরদাস্ত করা যায় না এবং কোনো ধর্মপ্রাণ মানুষ এই ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না।

১১ এপ্রিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, একদল দুর্বৃত্ত দলবদ্ধভাবে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রড, লাঠিসোটা সহকারে মিছিল নিয়ে আব্দুর রহমানের দরগাহ শরীফে হামলা চালায়। তারা মাজারে ব্যাপক ভাঙচুর করে এবং মাজারের দ্বিতীয় তলা থেকে পীর আব্দুর রহমানকে টেনে-হেঁচড়ে নিচে নামিয়ে রড এবং লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। এই ঘটনা দেশে মব সন্ত্রাস যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা প্রমাণ করে। তিনি বর্তমান সরকারের এই দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন।

সাইফুল হক আরও বলেন, ইতিপূর্বে রাজবাড়িতে কবর থেকে লাশ উত্তোলন করে সেই লাশ পুড়িয়ে উল্লাস প্রকাশ করা হয়েছে, যার কোনো বিচার আজও হয়নি। গত দেড় বছরে শতাধিক মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলেও জড়িতদের বিরুদ্ধে তেমন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি মনে করেন, এখন যদি সরকার এই ধরনের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না।

তিনি অবিলম্বে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তিনি এ পর্যন্ত মাজার কেন্দ্র করে সংঘটিত সকল সহিংসতার বিচার দাবি করেন। বিবৃতিতে তিনি দেশের সকল ধর্মপ্রাণ মানুষকে এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ধর্মের নামে মধ্যযুগীয় বর্বরতা নয়, সহিংসতা বন্ধের আহ্বান

আপডেট সময় : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬