মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩২ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৭২-এর সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান

  • হালনাগাদ সময় : ১২:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সময়ের প্রয়োজনে সংশোধন করা যেতে পারে, তবে ১৯৭২ সালের সংবিধানের ভিত্তি উপড়ে ফেলে নতুন কিছু তৈরি করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান।

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধ এবং ১৯৭২ সালের সংবিধানের মূল স্তম্ভকে অস্বীকার করে কোনো সংস্কার হতে পারে না। মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনীয় পরিবর্তনই যুক্তিযুক্ত।

সংবিধান দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ফজলুর রহমান বলেন, ‘সংস্কার আর সংশোধনের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ভিত্তি না মেনে নতুন করে ভিত্তি স্থাপন করা হলো সংস্কার। আর মূল ভিত্তিকে স্বীকার করে সেখানে সময়ের প্রয়োজনে রূপান্তর হলো সংশোধন।’

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতিসত্তা ও রাষ্ট্রসত্তার মূল ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে ‘আইনের বিধিনিষেধ সাপেক্ষে’ শর্তযুক্ত অনুচ্ছেদগুলো পরিমার্জন করে নাগরিকের বিবেকের স্বাধীনতা ও অধিকার পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা উচিত।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখলে ৫০ শতাংশ মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব: ডিএসসিসি

04 November 2026

মার্কিন সিনেটে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৭২-এর সংবিধানের মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংশোধন করা যেতে পারে: ফজলুর রহমান

হালনাগাদ সময় : ১২:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬