মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৯ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নির্বাহী বিভাগকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

  • হালনাগাদ সময় : ১২:১৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নির্বাহী বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে মানবাধিকার ও শান্তিবিষয়ক সংসদীয় ককাসের কার্যক্রম দ্রুত জোরদার করার তাগিদ দেন তিনি।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘পার্লামেন্টারি ককাস অন হিউম্যান রাইটস অ্যান্ড পিস’-এর প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। ককাসের সভাপতি ফাহিমা নাসরিনের সভাপতিত্বে বৈঠকে হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ককাসের সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, অতীতে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং যারা এর শিকার হয়েছেন, তাদের সঠিকভাবে চিহ্নিত করে একটি গ্রহণযোগ্য চিত্র তুলে ধরার লক্ষ্যে এই ককাস গঠন করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীরা যাতে কোনোভাবেই নিজেদের ভুক্তভোগী হিসেবে জাহির করার সুযোগ না পায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আইন, বিচার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমন্বয়ে ককাসকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখলে ৫০ শতাংশ মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব: ডিএসসিসি

04 November 2026

মার্কিন সিনেটে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্বাহী বিভাগকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

হালনাগাদ সময় : ১২:১৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬