মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪০ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও শ্রমিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

  • হালনাগাদ সময় : ১১:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি, শ্রমিক হত্যা, দেশব্যাপী অরাজকতা এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দলের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান দলটির নেতাকর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ছটায় এনসিপি চট্টগ্রাম ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে মিছিলটি নগরের আগ্রাবাদ মোড় থেকে শুরু হয়ে চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবিতে নানা স্লোগান দেন।

চট্টগ্রাম মহানগর যুবশক্তির আহ্বায়ক বখতিয়ার হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর এনসিপির জ্যেষ্ঠ সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান রোহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্যসচিব ইকবাল মাসুদ, সাদিয়া আফরিন ও সরওয়ার কামাল, কোষাধ্যক্ষ এমদাদ হোসেন এবং খুলশী থানা এনসিপির সদস্যসচিব সাকিব মিয়াজিসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বর্তমানে চরম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় তেল ও গ্যাসের অযৌক্তিক দাম বাড়িয়ে জনজীবন অতিষ্ঠ করা হচ্ছে, অন্যদিকে ন্যায্য অধিকার চাইতে গিয়ে শ্রমিকদের জীবন দিতে হচ্ছে। এনসিপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে তাঁরা অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার এবং তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত মিডিয়া ট্রায়াল বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও শ্রমিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল

হালনাগাদ সময় : ১১:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬