মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪০ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

একগুঁয়েমি পরিহার করে সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ১১:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

একগুঁয়েমি ও অভিমান পরিহার করে সংসদীয় ও সাংবিধানিক প্রক্রিয়ায় যুক্তিভিত্তিক আলোচনায় অংশ নিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিরোধীদল সংসদের ৩৪টি কমিটিতে সদস্য মনোনয়ন দিলেও সংবিধান সংশোধন কমিটিতে নাম না দেওয়া কোনোভাবেই যুক্তিসংগত নয়। জনগণ সংসদ সদস্যদের সংলাপে অংশ নেওয়ার জন্যই নির্বাচিত করে পাঠিয়েছে। রাষ্ট্র রাগ বা অভিমান দিয়ে চলে না, রাষ্ট্র পরিচালিত হয় যৌক্তিকতার ভিত্তিতে।

সংবিধান দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক জিদ পরিহার করে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংসদীয় কমিটিতে যুক্তি তুলে ধরা এবং জাতীয় স্বার্থে আলোচনায় অংশ নেওয়াই সমীচীন।

ডা. জাহিদ হোসেন আরো বলেন, মানুষের পরিবর্তিত জন-আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই সংবিধানের আধুনিকায়ন। স্বাধীনতার সময়ের সাড়ে সাত কোটি মানুষের দেশ এখন ১৮ কোটির বিশাল পরিবারে পরিণত হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে মূল ভিত্তি অক্ষুণ্ন রেখে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন আনা একটি স্বাভাবিক প্রক্রিয়া।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

একগুঁয়েমি পরিহার করে সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

হালনাগাদ সময় : ১১:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬