মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৫ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

  • হালনাগাদ সময় : ০৮:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, সরকার সিদ্ধান্ত নিতে যত বিলম্ব করবে, দেশের অর্থনীতির ক্ষতির পরিমাণ ততই বাড়বে।

ডা. শফিকুর রহমান বলেন, শিল্প বাঁচাতে হলে শ্রমিকদের বাঁচিয়ে রাখা জরুরি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। পোশাকশিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই এই খাতে বড় ধরনের বিপর্যয় এড়াতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। এছাড়া গাজীপুরে শ্রমিক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান বিরোধীদলীয় নেতা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

হালনাগাদ সময় : ০৮:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬