মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৬ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

  • হালনাগাদ সময় : ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দেশ-বিদেশের অসংখ্য অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার তাঁর নায়িকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। শাকিবের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর বিপরীতে অভিনয়ের জন্য কিনজাকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। তবে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শাকিবের নতুন নায়িকাকে নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘মহব্বত’ সিনেমাটির। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে পাকিস্তানের নাট্যজগতের জনপ্রিয় মুখ কিনজা হাশমিকেই এ চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে।

২০১৪ সালে বিনোদনজগতে যাত্রা শুরু করা কিনজা ‘ইশক তামাশা’, ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বড় পর্দায় ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়। সবকিছু ঠিক থাকলে ‘মহব্বত’-এর মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটিতে দেখা যাবে এই পাকিস্তানি তারকাকে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখলে ৫০ শতাংশ মশার লার্ভা শুরুতেই ধ্বংস সম্ভব: ডিএসসিসি

04 November 2026

মার্কিন সিনেটে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

হালনাগাদ সময় : ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬