৫১তম বিসিএস (বিশেষ)-এর লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনাসমূহ যথাসময়ে পিএসসির নিজস্ব ওয়েবসাইট ও টেলিটকের পোর্টালে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনিবার্য কারণে পরীক্ষার সময়সূচি বা সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো ধরনের পরিবর্তনের পূর্ণ অধিকার সংরক্ষণ করে সরকারি কর্ম কমিশন।


























