মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৩ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ জন

  • হালনাগাদ সময় : ১০:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিন ক্যাটাগরির চিফ ইনস্ট্রাক্টর পদে মোট পাঁচজন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে প্রার্থীদের সাময়িকভাবে মনোনীত করেছে কমিশন।

প্রকাশিত ফল অনুযায়ী, চিফ ইনস্ট্রাক্টর (টেক/সিভিল) পদে দুজন, চিফ ইনস্ট্রাক্টর (টেক/এন্টারপ্রেনারশিপ) পদে দুজন এবং চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড) পদে একজনকে মনোনীত করা হয়েছে। তিনটি পদই ষষ্ঠ গ্রেডের।

চিফ ইনস্ট্রাক্টর (টেক/সিভিল) পদে মনোনীত হয়েছেন রেজিস্ট্রেশন নম্বর ৩০০০৬৭ ও ০০০০৪৪-এর প্রার্থীরা। চিফ ইনস্ট্রাক্টর (টেক/এন্টারপ্রেনারশিপ) পদে মনোনীত হয়েছেন ৪০০০৭৯ ও ০০০০৩৫ নম্বরধারী প্রার্থীরা। অন্যদিকে, চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড) পদে ০০০০৩৫ নম্বরধারী একজনকে সুপারিশ করা হয়েছে।

তবে পিএসসি জানিয়েছে, এ মনোনয়ন চূড়ান্ত নয়, সাময়িক। নিয়োগের আগে মনোনীত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্র এবং আবেদনপত্রে দেওয়া তথ্য যাচাই করা হবে। কোনো তথ্য বা সনদে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে।

এ ছাড়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাই করা হবে। এসব প্রক্রিয়া শেষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনো প্রার্থীর যোগ্যতা বা তথ্যে গুরুতর অসংগতি পাওয়া গেলে কমিশন মনোনয়ন বাতিলের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ক্ষমতাও সংরক্ষণ করেছে কমিশন। নিয়োগের ফল ও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ জন

হালনাগাদ সময় : ১০:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬