মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৫ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

  • হালনাগাদ সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ওমরাহ পালন শেষে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে বিশেষ নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণে তিনি ও তাঁর সফরসঙ্গীরা এই বিরল সুযোগ লাভ করেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের তথ্য ও কৌশলবিষয়ক বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, পবিত্র কাবায় প্রবেশের সময় তাঁর সঙ্গে মসজিদে হারামের শায়খ দাহলুল্লাহ মুতাওয়াল এবং রাষ্ট্রীয় প্রটোকল কর্মকর্তা আহমেদ জাফির উপস্থিত ছিলেন।

পবিত্র কাবার ভেতরে প্রবেশের এই সুযোগকে জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট তিনুবু। এমন বিরল সম্মান প্রদানের জন্য তিনি সৌদি নেতৃত্ব ও রাজপরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

কাবার ভেতরে বিশেষ মোনাজাতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট দেশের জনগণের কল্যাণে কাজ করার তৌফিক, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা প্রার্থনা করেন। একই সঙ্গে দেশটির উন্নয়ন, সমৃদ্ধি এবং তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় ওমরাহ সফর। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সৌদি-আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি প্রথমবার ওমরাহ পালন করেছিলেন। এবারের সফরে তাঁর সঙ্গে নাইজেরিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

হালনাগাদ সময় : ০৫:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬