মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হাকিমপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

  • হালনাগাদ সময় : ০৩:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে যথাযথ পুলিশি পাহারায় তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মোঃ আবু সুফিয়ান, আলীহাটের পালশা পাঠানপাড়া গ্রামের মোঃ সানোয়ার হোসেন, বড়চড়া গ্রামের মোঃ জিয়ারুল ইসলাম এবং মধ্য বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের মোছাঃ সুইটি আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, আবু সুফিয়ান বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি। অন্যদিকে সানোয়ার হোসেন ঘোড়াঘাট থানার একটি মামলায়, জিয়ারুল ইসলাম শিবগঞ্জ থানার একটি মামলায় এবং সুইটি আক্তার হাকিমপুর থানার একটি মামলায় আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ল একটি

27 November 2026

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাকিমপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

হালনাগাদ সময় : ০৩:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬