মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৮ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে, শাস্তি পাওয়াও অপরাধীর অধিকার: অ্যাটর্নি জেনারেল

  • হালনাগাদ সময় : ১০:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, গুম, খুন, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধ যত গুরুতরই হোক, আইনের আওতায় এনে অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তাকে যথাযথ শাস্তি দিতে হবে। কারণ, শাস্তি পাওয়াও একজন অপরাধীর অধিকার। অন্যথায় ভুক্তভোগী ও তাদের স্বজনরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন এবং বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যাবে।

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটিতে রাষ্ট্রপক্ষের তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য এবং বিভিন্ন দালিলিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনকালে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যথাযথ এখতিয়ারসম্পন্ন আদালত। বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই আদালতের মানবতাবিরোধী অপরাধের বিচার করার পূর্ণ ক্ষমতা রয়েছে। একই সঙ্গে এখানে বিচারপ্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে পরিচালিত হচ্ছে।

রাষ্ট্রপক্ষের দাবি, আসামির বিরুদ্ধে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, আইনি ব্যাখ্যা ও বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে, তার কর্মকাণ্ড বেসামরিক জনগোষ্ঠীর ওপর ব্যাপক ও পরিকল্পিত হামলার অংশ। রোম স্ট্যাটিউটের সংজ্ঞা অনুযায়ী এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত।

অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, আসামিপক্ষ আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ পেয়েছে এবং পরবর্তী পর্যায়েও নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর আসামিপক্ষকে তাদের আইনি অবস্থান তুলে ধরার সুযোগ দেওয়া হবে। ফলে উভয় পক্ষের বক্তব্য শোনার মধ্য দিয়ে ন্যায়বিচারের প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে।

গুমের ভয়াবহতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম একটি চলমান অপরাধ। যাদের তুলে নেওয়ার পর আর কোনো সন্ধান পাওয়া যায়নি, যাদের মরদেহও উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের ক্ষেত্রে অপরাধের পরিণতি এখনো চলমান। অভিযুক্ত ব্যক্তি বিচারাধীন থাকলেও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান হয়নি।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, আসামি নিজে হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এবং অধস্তন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে অপরাধ সংঘটনে বাধ্য করেছেন। ব্যক্তিগত দায়, যৌথ দায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দায় বা সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি—সব দিক থেকেই তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণের জন্য যথেষ্ট। মানবতাবিরোধী অপরাধের প্রতিটি আইন

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে, শাস্তি পাওয়াও অপরাধীর অধিকার: অ্যাটর্নি জেনারেল

হালনাগাদ সময় : ১০:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬