মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আইনি বিরোধ মিটিয়ে সমঝোতায় ব্র্যাড-অ্যাঞ্জেলিনা

  • হালনাগাদ সময় : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি অবশেষে তাদের দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটিয়েছেন। ফ্রান্সে কেনা ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে চলা বিরোধ আদালতের বাইরেই মিটিয়ে নিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে দুই তারকার প্রতিনিধিরা এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুক্তির শর্ত বা আর্থিক লেনদেনের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, পরিবারের স্বার্থে তারা আদালতের বাইরে বিষয়টি নিষ্পত্তি করেছেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরিচয় হওয়া এই জুটি দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন। ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের পরও ওয়াইনারির মালিকানা নিয়ে তাদের মধ্যে আইনি লড়াই চলছিল।

জোলি তার শেয়ার ‘স্টোলি গ্রুপ’-এর কাছে বিক্রি করলে পিট মামলা করেন। পিটের দাবি ছিল, এটি তাদের পারস্পরিক চুক্তির লঙ্ঘন। অন্যদিকে, জোলি পালটা অভিযোগে জানিয়েছিলেন, পিট প্রতিহিংসাপরায়ণ আচরণ করছেন। এছাড়া ব্যক্তিগত বিমানে পারিবারিক সহিংসতার অভিযোগও উঠেছিল পিটের বিরুদ্ধে, তবে কোনো ফৌজদারি মামলা হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ল একটি

27 November 2026

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইনি বিরোধ মিটিয়ে সমঝোতায় ব্র্যাড-অ্যাঞ্জেলিনা

হালনাগাদ সময় : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬