মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

  • হালনাগাদ সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে ব্যাংক কার্যালয়ের সামনে এসে কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ল একটি

27 November 2026

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

হালনাগাদ সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬