মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১২ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কক্সবাজার কারাগারে পাঠানো হলো বদির ছেলে ও দুই ভাইসহ চারজন

  • হালনাগাদ সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটে গ্রেপ্তার হওয়া সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আরমান ও বদির দুই ভাইসহ চারজনকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাদের আদালতে হাজির করা হলে টেকনাফ থানার দুটি সহিংসতা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন, আবদুস শুক্কুর, আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা সিলেটে গ্রেপ্তার হওয়ার পর কক্সবাজার জেলা পুলিশের একটি বিশেষ দল সেখানে যায়। বুধবার বিকেলে সিলেটে পৌঁছে তাঁদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে রাতেই তাদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন পুলিশ সদস্যরা।

অহিদুর রহমান আরও জানান, আপাতত টেকনাফ থানার দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে আরও অভিযোগ ও মামলা রয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের প্রয়োজনে শিগগিরই আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোর পাঁচটার দিকে সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি অনুযায়ী, শাওন আরমান ও বদির দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুর আমিনের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হোসাইন আহমদের বিরুদ্ধেও তাদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নাট্যকার মাতিয়া বানু শুকুরের প্রয়াণে অভিনেতা চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণ

27 November 2026

যুক্তরাষ্ট্রে চরকির নতুন ব্যবসায়িক অংশীদার হলো টোস্টার প্রোডাকশন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কক্সবাজার কারাগারে পাঠানো হলো বদির ছেলে ও দুই ভাইসহ চারজন

হালনাগাদ সময় : ০৬:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬