মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৫ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ

  • হালনাগাদ সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ স্থান ঘোষণা করা হলো।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’

যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরো ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ল একটি

27 November 2026

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ

হালনাগাদ সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬