মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৭ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রায়হান অধরা, তার ব্যবহৃত পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার

  • হালনাগাদ সময় : ১০:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের ধরতে টানা পাঁচ দিনের অভিযানে ইতালির তৈরি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের পরও অধরা রয়েছেন রায়হান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

পুলিশ জানায়, সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় রায়হান অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরুতে গত ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই পাহাড়ি এলাকায় অবস্থান করে রায়হান ও তার সহযোগীরা অস্ত্র তৈরির কার্যক্রম চালাতেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তার সহযোগীরা আরও গভীর পাহাড়ে পালিয়ে যান। পরে পুলিশের ধারাবাহিক অভিযানের মুখে নিজেদের অবস্থান অনিরাপদ মনে করে একই দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে তারা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার চেষ্টা করেন। এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রায়হানের বিশ্বস্ত সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

এ ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান জোরদার করেন। রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত রাখা হয়।

পুলিশ জানায়, ২৫ নভেম্বর গোপন সূত্রে তারা জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূজপুর থানার কাজীরহাটসংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরও ৪১ বাংলাদেশি জেলে

26 November 2026

হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে খটখট শব্দে মুখর মানিকগঞ্জের হাজারীপল্লি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রায়হান অধরা, তার ব্যবহৃত পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার

হালনাগাদ সময় : ১০:১৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬