মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০১ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

  • হালনাগাদ সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে ৪২ বিজিবির কারিগাঁও বিওপির একটি টহল দল হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় উল্লেখিত পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল ও এলিজা জামান

03 November 2026

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কমনওয়েলথের জোরালো সমর্থন চাইল বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

হালনাগাদ সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬