মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৯ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি

  • হালনাগাদ সময় : ১২:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

২০২৭ সালের এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন জিপিএ অর্জন করবে, তাদের অভিভাবকসহ জাতীয় সংসদ ভবন ঘুরে দেখানোর ঘোষণা দিয়েছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

শনিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে অতিথি হিসেবে নিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করেছে। শিক্ষার্থীদের এআই প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে এবং নিজেদের বৈশ্বিক মানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সফল হতে হলে বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।

পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকার রহমান। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি

হালনাগাদ সময় : ১২:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬