মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০০ পূর্বাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সোনার দামে নতুন রেকর্ড, দেশে আজ ভরি কত?

  • হালনাগাদ সময় : ০৯:৩২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ার পর আজ মঙ্গলবার নির্ধারিত নতুন মূল্যেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। এর আগে সোমবার ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন বাজুস নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায়।

এদিকে সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশ্যে: রুকনিয়াত স্থগিত

03 November 2026

ভারতে বসবাস বজায় রাখতে অভিনেতা ইমরান খানকে নিঃশর্ত ক্ষমার নির্দেশ বম্বে হাইকোর্টের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সোনার দামে নতুন রেকর্ড, দেশে আজ ভরি কত?

হালনাগাদ সময় : ০৯:৩২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬