মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী

  • হালনাগাদ সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

টানা দরপতনের ধাক্কা সামলে বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি নিয়ে বৈশ্বিক উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় মূল্যবান এই ধাতুটির বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৭ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯১৬ দশমিক ৭০ ডলারে পৌঁছায়।

এর আগে গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ৩ দশমিক ৫ শতাংশ বড় দরপতন ঘটে, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। ওই সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে এসেছিল। তবে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে জ্বালানি তেলের দরপতন এবং বাজারে নতুন করে তহবিল প্রবাহ স্বর্ণের দর পুনরুদ্ধারে ভূমিকা রাখছে।

এদিকে বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী

হালনাগাদ সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬