সহকর্মী বা পরিচিত কেউ আপনাকে গোপনে অপছন্দ করছেন কি না, তা সরাসরি বোঝা কঠিন। তবে মানুষের কিছু সূক্ষ্ম আচরণের মাধ্যমে তা অনুমান করা সম্ভব।
মনোবিজ্ঞানীদের মতে, চোখে চোখ রেখে কথা না বলা, মুখের অভিব্যক্তিতে বিরতি বা অবজ্ঞা প্রকাশ, সামনে কম হাসা এবং কথা বলার সময় শরীর অন্যদিকে ঘুরিয়ে রাখা—এসব লক্ষণ দেখলে বুঝবেন যে ওই ব্যক্তি আপনার প্রতি অনীহা প্রকাশ করছেন।

























