মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৭ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শীতে খুশকির সমস্যা দূর করতে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক শ্যাম্পু

  • হালনাগাদ সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শীত এলেই চুলের নানা সমস্যা বাড়তে শুরু করে। মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, খুশকি, চুলকানি এমনকি চুল পড়ার সমস্যায়ও ভোগেন অনেকে। বিশেষ করে বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়ার কারণে মাথার ত্বকের শুষ্কতা বাড়তে পারে। এ সময় চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি।

খুশকির সমস্যা কমাতে অনেকেই বাজারের বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করেন। তবে ঘরোয়া উপকরণ দিয়েও তৈরি করা যায় চুল পরিষ্কারের একটি প্রাকৃতিক মিশ্রণ। রিঠা, আমলকি ও মেথি দিয়ে তৈরি এই শ্যাম্পু ব্যবহারের প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরে।

প্রথমে একটি পাত্রে পরিষ্কার পানির মধ্যে শুকনো রিঠা ও আমলকি সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন ওই পানিসহ উপকরণগুলো চুলায় বসিয়ে কম আঁচে ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে নিন।

মিশ্রণটি ঠান্ডা হলে রিঠা হাত দিয়ে ভালোভাবে চটকে নিন, যাতে এর নির্যাস পানিতে মিশে যায়। এরপর পুরো মিশ্রণটি ছেঁকে পরিষ্কার কাচের বোতলে ভরে রাখুন। চাইলে অল্প মেথি ভিজিয়ে তার নির্যাসও মিশিয়ে নিতে পারেন।

মিশ্রণটি ফ্রিজে সংরক্ষণ করুন। এতে কোনো প্রিজারভেটিভ না থাকায় দীর্ঘদিন রেখে ব্যবহার করা উচিত নয়। দুর্গন্ধ, রং বা গঠনে পরিবর্তন দেখা দিলে ফেলে দিন।

যেভাবে ব্যবহার করবেন: প্রথমে সাধারণ বা হালকা কুসুম গরম পানি দিয়ে চুল ভিজিয়ে নিন। এরপর তৈরি করা মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে আলতো করে মালিশ করুন। কয়েক মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

এই মিশ্রণ বাজারের শ্যাম্পুর মতো বেশি ফেনা তৈরি করে না। তবে রিঠায় থাকা প্রাকৃতিক পরিষ্কারক উপাদান চুল ও মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।

ব্যবহারের আগে সতর্কতা: প্রাকৃতিক উপাদান মানেই সবার জন্য নিরাপদ নয়। তাই ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নিন। জ্বালাপোড়া, চুলকানি বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

এ ছাড়া খুশকি বেশি হলে বা দীর্ঘদিন ধরে মাথার ত্বকে চুলকানি ও প্রদাহ থাকলে শুধু ঘরোয়া শ্যাম্পুর ওপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ খুশকির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে বিশেষ অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুর প্রয়োজন হয়।

শীতকালে চুলের যত্নে অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন এবং মাথার ত্বক পরিষ্কার রাখুন। নিয়মিত যত্ন ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে চুলের শুষ্কতা ও অস্বস্তি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বসতঘরের ওপর উল্টে পড়ল একটি

27 November 2026

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শীতে খুশকির সমস্যা দূর করতে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক শ্যাম্পু

হালনাগাদ সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬