মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৪ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চকলেট খেয়েও এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স

  • হালনাগাদ সময় : ০৩:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কঠোর ডায়েট কিংবা প্রিয় খাবার পুরোপুরি ত্যাগ না করেও যে ওজন কমানো সম্ভব, তারই প্রমাণ দিয়েছেন মিস ইউনিভার্স ২০২৬ জেনিফার ব্যারেটো। চকোলেটসহ পছন্দের খাবার পরিমিতভাবে খেয়েই এক বছরে প্রায় ৩১ কেজি (৭০ পাউন্ড) ওজন কমিয়েছেন পুয়ের্তো রিকোর এই সুন্দরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন জেনিফার। তিনি জানান, মিস পুয়ের্তো রিকো প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রায় এক বছর আগে থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। দীর্ঘ প্রস্তুতি, নিয়মিত শারীরিক প্রশিক্ষণ ও পরিকল্পিত খাদ্যাভ্যাসের মাধ্যমেই এ সাফল্য এসেছে।

জেনিফারের দৈনন্দিন খাদ্যতালিকায় মিষ্টি আলু, মামেই ফল ও টার্কির কিমা থাকলেও প্রিয় তোস্তোনেস ও চকোলেট থেকে নিজেকে পুরোপুরি বঞ্চিত করেননি তিনি। কঠোর নিষেধাজ্ঞার চাপ না নিয়ে পুরো প্রক্রিয়াটি উপভোগ করাই ছিল তার মূল লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, ওজন কমানোর পুরো যাত্রায় নিজের শরীরকে ভালোবেসে ধৈর্যের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়েছেন। এটি রাতারাতি সম্ভব হয়নি, বরং সময় লেগেছে পুরো এক বছর।

সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয়ের পাশাপাশি জেনিফার সাত বছর বয়সী কন্যাসন্তান পেনেলোপের মা। তার স্বামী জিন কার্লোস ব্যারেটো। মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে শিরোপা জিতে নতুন নজির গড়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর ক্ষেত্রে পরিমিত ক্যালরি গ্রহণ, সুষম খাবার ও নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রত্যেকের শারীরিক অবস্থা অনুযায়ী খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পরিকল্পনা আলাদা হওয়া প্রয়োজন।

জেনিফারের অভিজ্ঞতা বলছে, প্রিয় খাবার পুরোপুরি বাদ দেওয়া নয়, বরং পরিমিতিবোধ, ধৈর্য ও ধারাবাহিকতাই সুস্থ জীবনযাপনের কার্যকর চাবিকাঠি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

26 November 2026

এমি অ্যাওয়ার্ডস: রেড কার্পেটে বিজয় সেতুপতির দেশি ঐতিহ্যের ছোঁয়া

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চকলেট খেয়েও এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স

হালনাগাদ সময় : ০৩:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬