মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৬ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৭

  • হালনাগাদ সময় : ১১:৩৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৪১ জন, এসআরইউ বিভাগ ৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজি, ১৪টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৭

হালনাগাদ সময় : ১১:৩৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬