মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৫ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৩ তরুণের

  • হালনাগাদ সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা বেকুটিয়া সেতু যোগাযোগের মাধ্যম হলেও এটি এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। পিরোজপুরের এই সেতু পার হতে গিয়ে দুটি মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন তরুণের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা সেতুটির নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুটিতে প্রায় নিয়মিতভাবেই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও ঝুঁকি হ্রাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেতুর কাউখালী প্রান্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহতরা হলেন—শান্ত (২৩), সুনান মাঝী এবং তাঁর খালাতো ভাই সাজিদ (২৩)। এছাড়া এই ঘটনায় আহত জয় (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মাহফুজুর রহমান (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ কাউখালীর দিকে যাচ্ছিলেন। সেতুটির কাউখালী প্রান্তে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনের মৃত্যু হয়। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস এবং পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দাবি, বেকুটিয়া সেতুতে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, ওভারটেকিংয়ের প্রবণতা, ভারী যান ও বেআইনি ট্রলির চলাচল এবং নষ্ট সড়কবাতির কারণে রাতে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত সেতু এলাকায় গতি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলোকসজ্জা ও কঠোর ট্রাফিক তদারকি নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৩ তরুণের

হালনাগাদ সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬