রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সামগ্রিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য অর্থাৎ ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





















