মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫১ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রকে ভুল স্বীকার ও প্রতিশ্রুতি মানতে হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রকে নিজেদের ভুল স্বীকার করতে হবে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ইরানের যৌক্তিক ও আইনসম্মত দাবি মেনে না নিলে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

শনিবার (২১ নভেম্বর) ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আরাঘচি জানান, ইরান আত্মরক্ষার পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ সম্পূর্ণ অবৈধ। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আলোচনা এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর তিনি জোর দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রকে ভুল স্বীকার ও প্রতিশ্রুতি মানতে হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

হালনাগাদ সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬