মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৮ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনাকে দেশে পেলে রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হবে: শামসুজ্জামান দুদু

  • হালনাগাদ সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের জনগণ বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে পাওয়া গেলে তাদের রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হয়ে পড়বে। জনগণের ক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের কারণে দেশ আজ যে সংকটে পড়েছে, তা থেকে উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতি পুনর্গঠনে যে কাজ করছে, তাতে সবাইকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা নিজের অপশাসনের কারণে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু এখনো দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন। যারা এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করবেন, তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনাকে দেশে পেলে রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হবে: শামসুজ্জামান দুদু

হালনাগাদ সময় : ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬